• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অপপ্রচার ও ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্কের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এই আহ্বান জানান।

অধ্যাপক ইউনূস বলেন, নির্বাচন ঘিরে দেশি-বিদেশি বিভিন্ন উৎস ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্যের ‘বন্যা’ দেখা দিয়েছে, যা নির্বাচনপ্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। জবাবে ভলকার টুর্ক এই চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতিসংঘ ঘনিষ্ঠভাবে কাজ করবে।

আলাপে গুমসংক্রান্ত কমিশনের প্রতিবেদন, প্রাতিষ্ঠানিক সংস্কার ও জাতীয় মানবাধিকার কমিশন পুনর্গঠন নিয়েও আলোচনা হয়। প্রধান উপদেষ্টা জানান, নির্বাচনের আগেই একটি স্বাধীন মানবাধিকার কমিশন গঠন করা হবে। ভলকার টুর্ক গত দেড় বছরে অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন সংস্কার উদ্যোগের প্রশংসা করেন।

১৪ জানুয়ারি ২০২৬, ০৮:২০পিএম, ঢাকা-বাংলাদেশ।