বীমা গ্রাহকরা ডিজিটাল স্বাস্থ্যসেবা পাবেন : সোনালী লাইফ
সোনালী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকরা এখন থেকে বীমার পাশাপাশি ডিজিটাল স্বাস্থ্যসেবা পাবেন। এ জন্য প্রতিষ্ঠানটি টেলিমেডিসিন সেবাদাতা মিলভিক বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছে।
সোমবার সোনালী লাইফের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর হয়। সোনালী লাইফের পক্ষে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম এবং মিলভিক বাংলাদেশের পক্ষে কান্ট্রি ম্যানেজার মো. শিহাব উদ্দীন।
চুক্তির আওতায় সোনালী লাইফের গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীরা মিলভিকের টেলিমেডিসিন সেবা নিতে পারবেন। এছাড়া মিলভিকের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বীমা পরিকল্পনাগুলো আরও সহজে গ্রাহকদের কাছে পৌঁছাবে।
রফিকুল ইসলাম বলেন, টেলিমেডিসিন সেবা যুক্ত হওয়ায় গ্রাহকেরা স্বাস্থ্যসেবা ও বীমা সুবিধা একসঙ্গে সহজে পাবেন। মো. শিহাব উদ্দীন বলেন, এই অংশীদারিত্ব গ্রাহকদের মানসম্মত স্বাস্থ্যসেবা ও নির্ভরযোগ্য বীমা সুবিধা নিশ্চিত করবে।