• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

এসএমই খাত জিডিপিতে ৩০% অবদান রাখছে — শিল্প উপদেষ্টা

এসএমই খাত জিডিপিতে ৩০% অবদান রাখছে — শিল্প উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাত দেশের জিডিপিতে প্রায় ৩০ শতাংশ অবদান রাখছে এবং শিল্প খাতে ৮৫ শতাংশ কর্মসংস্থান সৃষ্টি করছে।

আজ আগারগাঁওয়ে এসএমই ফাউন্ডেশন ও ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ আয়োজিত Buyer-Seller Summit 2025-এর সমাপনীতে তিনি বলেন, এ আয়োজন উদ্যোক্তাদের আত্মবিশ্বাস বাড়াবে ও নতুন বাজারের সুযোগ তৈরি করবে।

এবারের সামিটে ১৭টি ক্লাস্টার ও ১২ নারী উদ্যোক্তাসহ মোট ৪৬ উদ্যোক্তা অংশ নেন। প্রায় ৫০টি চেইন বায়ার হাউস প্রদর্শনীতে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের ডিভিশন ডিরেক্টর জঁ পেম, সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট হোসনা ফেরদৌস সুমি, এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মুশফিকুর রহমানসহ উদ্যোক্তাবৃন্দ।

০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৮পিএম, ঢাকা-বাংলাদেশ।