“নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই”
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, “নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। কেউ যদি নির্বাচনের বিকল্প ভাবে, তা হবে জাতির জন্য গভীর বিপদজনক।”
আজ তিনটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা স্পষ্ট করেছেন—তার ঘোষিত সময়সূচি অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এসময় জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ জুলাই সনদ চূড়ান্তকরণের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।
আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে অস্থিতিশীলতা এড়াতে রাজনৈতিক দলগুলোর প্রতি সজাগ থাকার আহ্বান জানান অধ্যাপক ইউনূস।