অ্যালামনাইয়ের নেতৃত্বে ড. শাহজাহান ও পলাশ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব এন্থ্রোপলজি, সাস্ট এর ৫ম কার্যকরী কমিটি প্রথমবারের মতো নির্বাচনের মাধ্যমে গঠিত হয়েছে।
গত ২৯ আগস্ট সংগঠনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। এতে রেজিস্টার্ড সদস্যদের পাশাপাশি সংগঠনের বর্তমান সভাপতি ড. সঞ্জয় কৃষ্ণ বিশ্বাস এবং নৃবিজ্ঞান বিভাগের প্রধান ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান উপস্থিত ছিলেন। সভা শেষে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।
২০১৪ সালে প্রতিষ্ঠিত সংগঠনের পূর্ববর্তী চারটি কমিটি সিলেকশন প্রক্রিয়ায় গঠিত হলেও এবারই প্রথম সংবিধান অনুযায়ী ভোটের মাধ্যমে কার্যকরী কমিটি নির্বাচন করা হলো। দেশ-বিদেশে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে অনলাইন ও অফলাইন—দুই পদ্ধতিতেই ভোটগ্রহণের ব্যবস্থা করা হয়। মোট ভোটারের ৯৭ শতাংশ ভোটাধিকার প্রয়োগ করেন।
তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন শাবিপ্রবির নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক একেএম মাজাহারুল ইসলাম। কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক রবিউল আলম এবং শাবিপ্রবির নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আফম জাকারিয়া।
নির্বাচিত কার্যকরী কমিটি
সভাপতি: সহযোগী অধ্যাপক ড. শাহজাহান মিয়া
সহ-সভাপতি: উত্তম চন্দ্র দাস, মনিরুল ইসলাম কল্লোল, ড. মুর্শিদ হাসান স্বপন
সাধারণ সম্পাদক: মোশাররফ হোসাইন পলাশ
সহ-সাধারণ সম্পাদক: তন্ময় সরকার, আবু তাহের মোহাম্মদ টুটন, সুলতান মাহমুদ তান্না
সাংগঠনিক সম্পাদক: বুলবুল আহমেদ
সহ-সাংগঠনিক সম্পাদক: দিপ্ত রায়
অর্থ সম্পাদক: ফারজানা ভূঁইয়া
সাংস্কৃতিক সম্পাদক: মুনিবুর রহমান মনি
দপ্তর সম্পাদক: মিটুন গোস্বানী
সহ-দপ্তর সম্পাদক: হাসান ঠাকুর
প্রকাশনা সম্পাদক: মোহাম্মদ শরীফুল আলম ভূঁইয়া
প্রচার সম্পাদক: অমিত রতন দেব
সহ-প্রচার সম্পাদক: মেহেদি হাসান
শিক্ষা ও গবেষণা সম্পাদক: ড. রাজীব মামুন
সহ-শিক্ষা ও গবেষণা সম্পাদক: তাসপিয়া মোহাম্মদ মেরিনা
প্রযুক্তিনির্ভর প্রচারণার অংশ হিসেবে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এসএমএস, ফোনকল ও ইমেইলের মাধ্যমে ভোটগ্রহণ ও প্রচারণা চালানো হয়।
আয়োজকরা জানিয়েছেন, প্রাক্তন শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণই প্রমাণ করে যে সংগঠনের প্রতি তাদের গভীর আগ্রহ ও দায়বদ্ধতা রয়েছে। নতুন কমিটির নেতৃত্বে অ্যালামনাই অ্যাসোসিয়েশন ভবিষ্যতে আরও কার্যকর, গতিশীল ও শক্তিশালী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।