• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

পেমেন্ট জটিলতায় ওয়ান স্টপ সলিউশন করতে চাই: আসিফ মাহমুদ

পেমেন্ট জটিলতায় ওয়ান স্টপ সলিউশন করতে চাই: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

ই-কমার্স উদ্যোক্তাদের শীর্ষ সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৫-২৭ সেশনের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩১ মে।

ডিজিটাল ই-কমার্স নির্মাণে, স্বপ্ন নয় পরিকল্পনাই শক্তি- স্লোগানে এবার নিবাচন করছেন তরুণ উদ্যোক্তা আসিফ মাহমুদ। তার নির্বাচনি ইশতেহারে রয়েছে স্মার্ট সেক্রেটারিয়েট থেকে শুরু করে ট্রাস্ট বিল্ডিং অ্যাক্টিভিটি, পেমেন্ট জটিলতার ওয়ান স্টপ সলিউশন, ক্রস বর্ডার অ্যাক্টিভিটি আর রিসার্চ ও ডেভেলপমেন্ট।

তিনি স্বপ্ন দেখেন দেশজুড়ে ছড়িয়ে পড়ুক ব্যবসার সুযোগ, পণ্য যার সীমানা পেরিয়ে আর ক্রস বর্ডার অ্যাক্টিভিটিতেই তার শুরু।

উদ্যোক্তারা যাতে ব্যবসায় সময় দিতে পারেন, আর ক্রেতা যেন পায় স্বচ্ছতা খুঁজে— সেই লক্ষ্যেই পথচলতে চান আসিফ মাহমুদ। তিনি আরও বলেন, এই ইশতেহার শুধু প্রতিশ্রুতি নয়, প্রতিটি লাইনের পেছনে রয়েছে বাস্তব কাজের রূপরেখা। কারণ তিনি চান ভবিষ্যতের ই-কমার্স হোক আরও সংগঠিত, নিরাপদ ও মানবিক।

মিনিমাল-এর মার্কেটিং ডিপার্টমেন্টের হেড এবং পরিচালকদের মধ্যে একজন আসিফ মাহমুদ। মিনিমালের যাত্রা শুরু হয়েছিল কাস্টমাইজ ফার্নিচারের একটি ফেসবুক পেইজ থেকে— সেখান থেকেই ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে গভীরভাবে কাজ শুরু।

তরুণ এই উদ্যোক্তা বলেন, উদ্ভাবনী চিন্তা, তথ্যভিত্তিক সিদ্ধান্ত আর প্র্যাকটিক্যাল প্ল্যানিং থাকলে এই ইন্ডাস্ট্রিকে অনেকদূর এগিয়ে নেওয়া সম্ভব।

০৭ মে ২০২৫, ০৭:৪১পিএম, ঢাকা-বাংলাদেশ।