• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

অসহায় মানুষের মাঝে ছাত্রদলের বিতরণ

অসহায় মানুষের মাঝে ছাত্রদলের বিতরণ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছিন্নমূল ও অসহায় মানুষের মধ্যে ইফতার বিতরণ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (২৬ মার্চ) ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ ইফতার বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়।

ইফতার বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মিনহাজ আহমেদ প্রিন্স, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসান কবির, ঢাবি ছাত্রদলের সদস্য ইউসুফ ভুঁইয়া নীরব, রাকিব হাসান, জসিম উদ্দিন হল ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মো.আব্দুল ওহেদ, বিজয় একাত্তর হল ছাত্রনেতা ইমতিয়াজ রনি, শাহরিয়ার ইসলাম, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রনেতা জুবায়ের হোসেন, নূর মোহাম্মদ, বাংলাদেশ ইউনিভার্সিটির ছাত্রনেতা কেএস জুনায়েদ, ঢাকা মহানগরের উত্তরের শান্ত রহমান, মহানগর পূর্বের রবিউল ইসলাম, মহানগর পশ্চিমের মামুন খান, ঢাকা কলেজের মিয়ারাজ, সাউথইস্ট ইউনিভার্সিটি মো.সিয়াজ মুন্সী প্রমুখ।

২৬ মার্চ ২০২৫, ১০:৩১পিএম, ঢাকা-বাংলাদেশ।