আগে সংস্কার, পরে নির্বাচন বয়ান দিয়ে নব্য ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা হচ্ছে: ওয়াহিদুজ্জামান
"শেখ হাসিনা 'আগে উন্নয়ন, পরে গণতন্ত্র' বয়ান দিয়ে তার ফ্যাসিবাদ কায়েম করেছিল, আর এরা 'আগে সংস্কার, পরে নির্বাচন' বয়ান দিয়ে নব্য ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করছে। শেখ হাসিনা যেমন তার মতের সাথে অমিল হলেই 'স্বাধীনতা বিরোধী' ট্যাগ দিতো। এরা দেয় 'সংস্কার বিরোধী' ট্যাগ।"
স্থানীয় সময় সোমবার ( ২৫ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে শিক্ষাবিদ ওয়াহিদুজ্জামান এ মন্তব্য করেন।
উনার ফেসবুক পোস্ট দৈনিক আমরাই বাংলাদেশের পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো:
সংস্কার প্রস্তাব এক একজনের এক এক রকম থাকবে এটাই স্বাভাবিক। সবার প্রস্তাব আমলে নিয়ে যোগ বিয়োগ করেই সংস্কারের পথে এগোতে হবে এটাই বাস্তবতা। কিন্তু জাতীয় নাপার সকল প্রস্তাব না মানলেই তারা সবাইকে 'সংস্কার বিরোধী' ট্যাগ দিচ্ছে! একেবারে টেক্সটবুক ফ্যাসিস্ট আচরণ!
শেখ হাসিনা 'আগে উন্নয়ন, পরে গণতন্ত্র' বয়ান দিয়ে তার ফ্যাসিবাদ কায়েম করেছিল, আর এরা 'আগে সংস্কার, পরে নির্বাচন' বয়ান দিয়ে নব্য ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করছে। শেখ হাসিনা যেমন তার মতের সাথে অমিল হলেই 'স্বাধীনতা বিরোধী' ট্যাগ দিতো।
এরা দেয় 'সংস্কার বিরোধী' ট্যাগ। শেখ হাসিনা একাত্তরের চেতনা বিক্রি করে ফ্যাসিবাদ কায়েম করেছিল, আর এরা চব্বিশ এর চেতনা বিক্রি করে ফ্যাসিবাদ কায়েম করার চেষ্টা করছে।
আইয়ুব-ইয়াহিয়ার এক নায়কতন্ত্রের প্রেতাত্মা শেখ মুজিবের বাকশাল দেখার জন্য যেমন মুক্তিযোদ্ধারা জীবন উৎসর্গ করে নাই, ঠিক তেমনি শেখ হাসিনার নির্বাচনবিহীন অগণতান্ত্রিক ফ্যাসিবাদী শাসনামলের প্রেতাত্মা দেখার জন্যও ২৪ এর মুক্তিযোদ্ধারা জীবন উৎসর্গ করে নাই।