আবারও হাসুক ছোট্ট মুয়াজ
মাত্র তিন বছরের শিশু মুয়াজ। হাঁটাহাঁটি আর চঞ্চলতায় মাতিয়ে রাখছিল ঘর। তবে সেই আনন্দ খুব বেশিদিন স্থায়ী হয়নি।
সে দুরারোগ্য ব্যাধিতে (Sacrococcygeal Teratoma Type II and suspected ERMS(Rhabdomyosarcoma) আক্রান্ত হয়ে হাসপাতালের বেডে তীব্র যন্ত্রণায় ছটফট করছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়টির খেলাধুলাভিত্তিক সংগঠন স্পোর্টস সাস্টের সাবেক সংগঠক জুলকারনাইন রাদের ছেলে মুয়াজ।
শিশুর চাচা রাজিব মামুন জানান, দীর্ঘ ৮ মাস ধরে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করছে। ৩ বছরের এই নিষ্পাপ শিশুটি ইতোমধ্যে ৩১ সেশন রেডিওথেরাপি, ৪টি সার্জারি ও ৭ সাইকেল কেমোথেরাপি নিয়েছে। চিকিৎসার পরবর্তী ধাপে আরও ১০টি রেডিওথেরাপি ও সার্জারি প্রয়োজন, যার জন্য প্রায় ৪৫ লাখ টাকা প্রয়োজন।
সবার সহযোগিতা পেলে ছোট্ট মুয়াজ আবারও হয়তো ঘরময় রঙ ছড়িয়ে হেঁটে বেড়াতে পারবে, তার দূরন্তপনায় হয়তো প্রাণ পাবে মলিন ঘরখানি। মুয়াজকে সহায়তা পাঠাতে পারেন তার বাবার ব্যাংক হিসাবে।
Dutch Bangla Bank PLCA/C: 2551580020269
Name: K. M. ZULKERNINE
Panthapath Branch, Dhaka
Routing: 090270424, Swift: DBBLBDDH
Islami Bank Bangladesh PLCA/C: 20503370200895307 | Name: K M ZULKERNINE | Gandaria Branch | Routing: 125272447 | Swift: IBBLBDDH
অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে (Bkash/Nagad/Rocket): 01551618574, 01533054254, 01799268610, 019171950641