হাবিব সরোয়ার আজাদের মা আর নেই
হাজি মোছা. সামসুন নাহার
হাজি মোছা. সামসুন নাহার বেগম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে তিনি মারা যান। তিনি সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।
হাজি মোছা. সামসুন নাহার বেগম দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদের মা।
হাবিব সরোয়ার আজাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানান, সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাট কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মঙ্গলবার বাদ জোহর মরহুমার দ্বিতীয় জানাজার নামাজ সম্পন্ন হবে। মরহুমার প্রথম জানাজার নামাজ আজ মঙ্গলবার বাদ ফজর সিলেট হযরত শাহজালাল (রহ.) দরগা শরীফে অনুষ্ঠিত হয়।