• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

শিবপুরে গুণিজন সম্মাননা

শিবপুরে গুণিজন সম্মাননা

জেলা প্রতিনিধি

ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে নরসিংদীর শিবপুরে ‘গাজীবাড়ী উন্নয়ন ফাউন্ডেশনের’ উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। জয়নগর গ্রামের সম্ভ্রান্ত ব্যক্তি ওমর আলী গাজীবাড়ীর আঙিনায় শুক্রবার অনুষ্ঠিত মেলায় চার শতাধিক মানুষ অংশ নেন। এ দিন একে অপরকে কাছে পেয়ে আনন্দে মেতে ওঠেন। আড্ডা, সেলফি আর স্মৃতিরোমন্থরে জমে ওঠে মিলনমেলা।

এছাড়া দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল ওমর আলী গাজীর বংশধরের মধ্যে যারা মারা গেছেন তাদের স্মরণ, মাগফিরাত কামনায় দোয়া, স্মৃতিচারণ, আবৃত্তি, সংগীত, র‌্যাফেল ড্র এবং সাংস্কৃতিক সন্ধ্যা।

গাজী মোবারক, গাজী সাব্বির হাসান, গাজী আবু নাছের ও গাজী আসাদুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজী কামাল উদ্দিন।

অনুষ্ঠানে জয়নগর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এবং দড়িপুরা আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা গাজী গিয়াস উদ্দিন আহমেদকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়। এছাড়া বয়োজ্যেষ্ঠ গুণিজনদের মধ্যে গাজী আব্দুল মজিদ, গাজী আবু ছাইদ, গাজী কামাল উদ্দিন, গাজী কলিম উদ্দিন আহমেদ ও গাজী সিরাজুল ইসলাম এবং বিশেষ অবদানের জন্য অধ্যাপক ডা. গাজী ফাতেমা বেগম ও আবদুল আওয়ালকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে অর্ধশতাধিক ব্যক্তিতে পুরস্কৃত করা হয়।

২৬ জানুয়ারি ২০২৫, ০৫:১৪পিএম, ঢাকা-বাংলাদেশ।