• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

তারাকান্দায় যুবদলের শীতবস্ত্র বিতরণ

তারাকান্দায় যুবদলের শীতবস্ত্র বিতরণ

জেলা প্রতিনিধি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে তারাকান্দা উপজেলা বনপলাশিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাধারণ মো: রফিকুল ইসলাম রফিক।

তিনি বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায় দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য সুমন বাকী, আল আমিন প্রমুখ।

২৬ জানুয়ারি ২০২৫, ০৪:৫২পিএম, ঢাকা-বাংলাদেশ।