হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে ব্যারিস্টার সুমন
হত্যা চেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। রবিবার সকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পাঁচ দিনের রিমান্ড শেষে সুমনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক আব্দুল হালিম।
গত ২১শে অক্টোবর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।। পরদিন আসামির পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেয় আদালত।