• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

লেবানন থেকে ফিরছেন আরও ৩০ বাংলাদেশি

লেবানন থেকে ফিরছেন আরও ৩০ বাংলাদেশি

প্রতিকী ছবি

নিজস্ব প্রতিবেদক

চতুর্থ দফায় লেবানন থে‌কে আগামীকাল সোমবার দেশে ফিরবেন আরও ৩০ জন বাংলা‌দে‌শি। লেবাননের রাজধানী বৈরুত থে‌কে আজ রোববার রা‌তে দে‌শের উদ্দেশে রওনা করবেন তারা।

শনিবার রাতে বৈরুতের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানায়।

বিজ্ঞপ্তিটিতে দূতাবাস বলেছে, লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা স্বেচ্ছায় দেশে যেতে দূতাবাস বরাবর আবেদন করেছেন এবং যাদের পাসপোর্ট, আকামাসহ আবশ্যক ট্রাভেল ডকুমেন্টস প্রস্তুত রয়েছে, তাদের যাবতীয় প্রক্রিয়া শেষ করে দূতাবাসের ব্যবস্থাপনায় দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

আজ রোববার ৩০ জনের চতুর্থ গ্রুপটি বৈরুত থেকে জেদ্দা হয়ে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। সোমবার রাত আড়াইটায় জেদ্দা হয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তারা।

২৭ অক্টোবর ২০২৪, ০২:৪৭পিএম, ঢাকা-বাংলাদেশ।