পলিথিন শপিং ব্যাগ ব্যবহার রোধে নভেম্বর থেকে বাজারে অভিযান
ফাইল ছবি
পহেলা নভেম্বর থেকে পলিথিন শপিং ব্যাগের জন্য বাজারে বাজারে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
“শুধুমাত্র পলিথিন শপিং ব্যাগের জন্য। আর কোন প্লাস্টিকের ব্যাপারে আপাতত না। এটা ব্যবসায়ীদের মধ্য থেকে একটা উস্কানি দেয়া হচ্ছে সকল প্লাস্টিক বন্ধ করবে। এরকম কোন সিদ্ধান্ত হয় নি। হলে সেটাতো গোপনে হওয়ার সুযোগ নাই। এটা প্রকাশ্যেই হবে। আলাপ আলোচনা করে হবে”।
বিশ্বের অন্যান্য দেশ এ বিষয়ে কী কী পদক্ষেপ নিয়েছে তা পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বলে জানান তিনি।
সচিবালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। এ বিষয়ে বিকল্প নিয়ে সরকারের কাঁধে না দিয়ে ব্যবসায়ীদের নিজেদেরও বিকল্প দেখানোর আহ্বান জানান তিনি।