দুদকের মামলা থেকে খালাস বাবর
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়ের সাথে অসংগতিপূর্ণভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা একটি মামলায় খালাস পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। খালাস পাওয়ায় ওই মামলায় তার আট বছরের সাজাও বাতিল হয়ে গেছে।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে এই মামলাটি করা হয়েছিল। সেই মামলায় প্রাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিলের রায়ে খালাস পেলেন মি. বাবর।
বিচারপতি কামরুল হোসেন মোল্লার একক বেঞ্চে আপিলের শুনানি হয়।