• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

বাড়তে পারে ঈদ ও পূজার ছুটি

বাড়তে পারে ঈদ ও পূজার ছুটি

নিজস্ব প্রতিবেদক

আগামী বছর থেকে বাংলাদেশের মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা ও ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি পাঁচ দিন এবং হিন্দুদের দুর্গাপূজার ছুটি দুই দিন করা হতে পারে।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে উপদেষ্টা পরিষদের সভা।

এ সভায় এজেন্ডার মধ্যে বয়সসীমা বাড়ানো, ডিম আমদানি এবং সরকারি ছুটি বাড়ানোর বিষয় রয়েছে বলে জানা যাচ্ছে।

বর্তমানে ঈদ উপলক্ষে তিন দিন সরকারি ছুটি দেওয়া হয়, আর পূজা উপলক্ষে একদিন। যদিও, এ বছর নির্বাহী আদেশে দূর্গাপূজার ছুটি এক দিন বৃদ্ধি করা হয়েছিলো।

১৭ অক্টোবর ২০২৪, ০৫:০৩পিএম, ঢাকা-বাংলাদেশ।