• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

কারাগারে মেয়র আতিক

কারাগারে মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক

মোহাম্মদপুর থানায় শিক্ষার্থী রফিক হাসান হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় আরও দু’টি মামলা আছে। সেই দুই মামলায়ও তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

বুধবার ঢাকার মহাখালী ডিওএইচএস এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার সকালে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এসময়, রাষ্ট্রপক্ষের আইনজীবী সাবেক মেয়র আতিকুল ইসলামের শুনানিতে বলেন, সিটি কর্পোরেশনের দায়িত্ব পালনকালে নানা আর্থিক কেলেঙ্কার, ভূমি দখলের সঙ্গে জড়িত ছিলেন মি. ইসলাম।

১৭ অক্টোবর ২০২৪, ০৫:০২পিএম, ঢাকা-বাংলাদেশ।