রিমান্ড শেষে কারাগারে রাজ্জাক ও ফারুক খান
রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে আওয়ামী লীগ নেতা ও সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খানকে।
বৃহস্পতিবার ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার।
এর আগে, রিমান্ড শেষে সকালে আদালতে হাজির করা হলে আওয়ামী লীগের ওই দুই নেতার আইনজীবীরা জামিন আবেদন করেন।
অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করেন। পরে বাদী-বিবাদী উভয়পক্ষের শুনানি শেষে আব্দুর রাজ্জাক ও ফারুক খানের জামিন আবেদন নামঞ্জুর করে দু'জনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।