• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

ডিমের দাম নিয়ন্ত্রণে মাঠে নেমেছে বিশেষ টিম

ডিমের দাম নিয়ন্ত্রণে মাঠে নেমেছে বিশেষ টিম

নিজস্ব প্রতিবেদক

সরকারের বেঁধে দেওয়া দামে ডিম বিক্রি নিশ্চিতে বুধবার থেকে মাঠে নেমেছে ভোক্তা অধিদপ্তর। মঙ্গলবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার এ তথ্য জানিয়েছিলেন।

সম্প্রতি কৃষি বিপনন অধিদপ্তর উৎপাদক, পাইকারি ও খুচরা পর্যায়ে ডিমের ‘যৌক্তিক দাম’ নির্ধারণ করে দিয়েছে।

সেই তালিকা অনুযায়ী, খুচরা পর্যায়ে একটি ডিমের দাম পড়ার কথা ১১ টাকা ৮৭ পয়সা।

আর, উৎপাদন পর্যায়ে যা হওয়ার কথা ১০ টাকা ৫৮ পয়সা ও পাইকারে পর্যায়ে ১১ টাকা এক পয়সা।

১৬ অক্টোবর ২০২৪, ০৪:২৪পিএম, ঢাকা-বাংলাদেশ।