• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

সাগর-রুনির মামলা ৬ মাসের মধ্যে শেষ করার নির্দেশ

সাগর-রুনির মামলা ৬ মাসের মধ্যে শেষ করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত আগামী ছয় মাসের মাঝে শেষ করার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স কমিটিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ পূর্ণাঙ্গ আদেশ দেন।

এর আগে গত ৩০শে সেপ্টেম্বর এই দম্পতি হত্যার ঘটনায় করা মামলার তদন্তে র‌্যাবকে সরিয়ে বিভিন্ন সংস্থার অভিজ্ঞদের সমন্বয়ে উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছিলো হাইকোর্ট।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছিলো। মামলার তদন্ত কাজ সম্পন্ন করে প্রতিবেদন জমা দিতে তখনই ছয় মাসের সময়ও বেঁধে দিয়েছিলো হাইকোর্ট।

১৬ অক্টোবর ২০২৪, ০৪:১৭পিএম, ঢাকা-বাংলাদেশ।