• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

দুই বাসের সংঘর্ষে নিহত ৫, আহত ২৫

দুই বাসের সংঘর্ষে নিহত ৫, আহত ২৫

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ২৫ জন যাত্রী আহত হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের কোতোয়ালি থানার মল্লিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাদারীপুর রিজিওনের হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শাহিনুর আলম খান দুর্ঘটনায় পাঁচ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, পাঁচ জন স্পট ডেড, আহত আছেন ২০ জনের মতো। মরদেহগুলো হাসপাতালে আছে। তাদেরকে আইডেন্টিফাইয়ের কাজ চলছে। ফরিদপুরের কোতোয়ালী থানা এলাকায় মাগুরাগামী রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় ঘণ্টাব্যাপী যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালায়। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

১৫ অক্টোবর ২০২৪, ০৪:৩২পিএম, ঢাকা-বাংলাদেশ।