• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল

বেড়েছে জিপিএ-৫, কমেছে পাশের হার

বেড়েছে জিপিএ-৫, কমেছে পাশের হার

প্রতিকী ছবি

নিজস্ব প্রতিবেদক

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে সব শিক্ষা বোর্ডের ফলাফল একসঙ্গে প্রকাশ করা হয়। এ বছর পাশের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। এবার জিপিএ ৫ পেয়েছেন এক লাখ ৪৫ হাজার ৯১১ জন। এ ফল উত্তীর্ণের মোট সংখ্যার ১৪ শতাংশ।

এর আগে ২০২৩ সালে এ পরীক্ষায় পাশের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ; তাদের মধ্যে ৯২ হাজার ৫৯৫ জন জিপিএ-৫ পেয়েছিল।

ঢাকা বোর্ডে পাশের হার ৭৯ দশমিক ২১ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৭০ দশমিক ৩২ শতাংশ এবং রাজশাহী বোর্ডে ৮১ দশমিক ২৪ শতাংশ শিক্ষার্থী পাশের করেছেন।

দিনাজপুর বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৫৬ শতাংশ, কুমিল্লা বোর্ডে পাসের হার ৭১ দশমিক ১৫ শতাংশ, যশোর বোর্ডে ৬৪ দশমিক ২৯ শতাংশ, সিলেট বোর্ডে ৮৫ দশমিক ৩৯ শতাংশ, বরিশাল বোর্ডে ৮১ দশমিক ৮৫ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে পাশের হার ৬৩ দশমিক ২২ শতাংশ।

এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডে ৮৮দশমিক ০৯ শতাংশ এবং মাদ্রাসা বোর্ডে ৯৩ দশমিক ৪০ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে।

এ বছর পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। পাশ করেছে ১০ লাখ ৩৫ হাজার ৩০৯ জন শিক্ষার্থী।

১৫ অক্টোবর ২০২৪, ০৪:২৩পিএম, ঢাকা-বাংলাদেশ।