• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

ছাত্র হত্যার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ছাত্র হত্যার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজনকে হত্যার মামলায় আওয়ামী লীগ নেতা মো. শাহ আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে শাহআলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ডিএমপি।

ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গ্রেফতারকৃত শাহ আলম ৯৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

রাজধানীর মিরপুর-১০ এ ফয়জুল ইসলাম রাজন হত্যার ঘটনায় গত ১৬ই অগাস্ট মিরপুর মডেল থানায় একটি মামলা করা হয়।

১৫ অক্টোবর ২০২৪, ০৪:২০পিএম, ঢাকা-বাংলাদেশ।