পিএসসির নতুন সদস্যের শপথ
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নব নিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমসহ চারজন সদস্যকে শপথ বাক্য পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সুপ্রিমকোর্ট প্রশাসন জানিয়েছে, সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি তাদের শপথ পড়ান।
পিএসসির অন্য সদস্যরা হলেন ড. নুরুল কাদির, ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম, মো. সুজায়েত উল্লাহ এবং ড. মোহাম্মদ নাজমুল আমীন মজুমদার।
গত আটই অক্টোবর পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইনসহ কমিশনের সদস্যরা পদত্যাগ করেন। পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে চেয়ারম্যান পদে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। একইদিন সংস্থাটিতে চার সদস্য নিয়োগ দেয়া হয়।