ট্রাফিক লঙ্ঘন, ঢাকায় একদিনে ৪৭ লাখ টাকা জরিমানা
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এক হাজার ১৩১টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। জরিমানা করা হয়েছে ৪৭ লাখ ১২ হাজার ৫০০ টাকা।
মঙ্গলবার (১৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। এছাড়া অভিযানের সময় ২২৩টি গাড়ি ডাম্পিং ও ৬৮টি গাড়ি রেকার করা হয়েছে।
সোমবার ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।