বাসে গ্যাস নেয়ার সময় বিস্ফোরণ, লক্ষ্মীপুরে নিহত ৩
প্রতিকী ছবি
লক্ষ্মীপুরে একটি যাত্রীবাহী বাসের সিলিন্ডারে গ্যাস রিফিলের সময় ভয়াবহ বিস্ফোরণে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও নয় জন। আতহদের বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে কারো কারো হাত পা বিচ্ছিন্ন হওয়ার অবস্থা ছিল বলে তারা জানিয়েছেন।
রোববার দিবাগত রাত দুইটার দিকে মুক্তিগঞ্জ এলাকায় ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে গ্রিন লাইফ ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
লক্ষ্মীপুর-রামগতিগামী মেঘনা পরিবহন নামে একটি বাস ওই ফিলিং স্টেশনে গ্যাস নিতে আসলে, বাসে গ্যাস দেওয়ার সময় হঠাৎ বাসের সিলিন্ডারটি বিস্ফোরণ হয়। এতে চারদিকে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় এবং স্টেশনে সিএনজি নিতে আসা গ্রাহকরা আতঙ্কে দিগ্বিদিক ছুটাছুটি করতে থাকেন।
এ সময় ঘটনাস্থলে মারা যান তিন জন। তারা সিএনজি চালক বলে জানা গিয়েছে। আহত হয়েছেন নয় জন।