• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

জামায়াত আমিরের সাথে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনারের সাক্ষাৎ

জামায়াত আমিরের সাথে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনারের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার নার্দিয়া সিম্পসন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেছেন। সোমবার সফরকালে তিনি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সাথে এক সৌজন্য সাক্ষাত করেন।

দুই দেশের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও সম্পর্ক কীভাবে এগিয়ে নেয়া যায় সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে বাংলাদেশ সংবাদ সংস্থার খবরে বলা হচ্ছে।

সাক্ষাত শেষে এক সংবাদ সম্মেলনে জামায়াতের আমির বলেন, “আমরা আমাদের স্কিল ডেভলপমেন্ট প্রোগ্রামসমূহে অস্ট্রেলিয়ান সরকার আগামী দিনগুলোতে কীভাবে অর্থবহ সহযোগিতা করতে পারে সে ব্যাপারেও কথা বলেছি”।

১৪ অক্টোবর ২০২৪, ০৪:৩৬পিএম, ঢাকা-বাংলাদেশ।