• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

সালমান, মামুন, আনিসুল ও পলকসহ ১৪ জনের নামে আরও ৪৭ মামলা

সালমান, মামুন, আনিসুল ও পলকসহ ১৪ জনের নামে আরও ৪৭ মামলা

নিজস্ব প্রতিবেদক

সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১৪ জনকে পৃথক ৪৭ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে আদালতে তাদের গ্রেফতার দেখানোর আবেদন করা হয়।

সোমবার সকালে এসব অভিযুক্তকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তারা সাতটি থানার পৃথক ৪৭ মামলায় ১৪ জনকে এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন।

বাংলাদেশ সংবাদ সংস্থার খবরে বলা হচ্ছে, এসব মামলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত ও আহতের ঘটনায় ভুক্তভোগীরা দায়ের করেন। হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে এসব মামলা করা হয়।

১৪ অক্টোবর ২০২৪, ০৪:৩২পিএম, ঢাকা-বাংলাদেশ।