চীনের সঙ্গে সামরিক যোগাযোগ বাড়াতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা
চীনের সঙ্গে সামরিক যোগাযোগ বাড়াতে বাংলাদেশ আগ্রহী বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সোমবার ঢাকায় চীন-বাংলাদেশ সম্পর্ক বিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন তিনি। এ সময় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ-চীন সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি চীনের সঙ্গে সামরিক যোগাযোগ বাড়াতে সরকার আগ্রহী।
রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোই একমাত্র সমাধান বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এ কাজে বাংলাদেশ চীনের আরও আন্তরিক ও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করে বলেও জানান তিনি।
এ সময় চীনে বাংলাদেশের রফতানি বাড়ানোর আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা।