মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় ছয়জন আটক
ঢাকার মোহাম্মদপুরে সেনাবাহিনী ও র্যাবের পোশাক পড়ে ডাকাতির ঘটনায় জড়িত ছয়জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে অপরাধীদের আটক করা হয়।
রবিবার ঢাকা মহানগর পুলিশ এ তথ্য জানিয়েছে।
এর আগে শুক্রবার রাতে মোহাম্মদপুরে সেনাবাহিনী ও র্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনা ঘটে। ওই ডাকাতির ঘটনার একটি সিসি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ডাকাত দলটি সেনাবাহিনী ও র্যাবের পোশাক পরে একটি বাড়িতে প্রবেশের পর সেখান থেকে নগদ টাকা, স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ফ্লাটের মালিক আবু বকর বাদী হয়ে শনিবার রাতে মোহাম্মদপুর থানায় মামলা করেন।