আওয়ামী লীগের আমলে হওয়া হত্যাকাণ্ডের বিচার দাবি জানাল জামায়াত
২০০৬ সালের ২৮শে অক্টোবর থেকে ২০২৪ সালের পাঁচই অগাস্ট পর্যন্ত যত হত্যাকাণ্ড হয়েছে, তার বিচার দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রবিবার সকালে ঢাকার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দলটির বার্ষিক সদস্য বা রুকন সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, "আমরা কারো ওপর জুলুম অবিচার চাই না। আওয়ামী লীগ দীর্ঘদিন যে সমস্ত আইন-কালাকানুন তৈরি করেছিল তাই দিয়েই তাদের বিচার হবে।"
জামায়াত আমীর ডা. রহমান বলেন, "আওয়ামী লীগ বলতো আইন সকলের জন্য সমান, আর বিচার বিভাগ স্বাধীন। সেই সমান আইনে সমান বেনিফিট পাওয়ার অধিকার আওয়ামী লীগের আছে।"