• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

বরখাস্ত হওয়া সহকারী কমিশনার ঊর্মিকে আদালতে হাজির হতে সমন জারি

বরখাস্ত হওয়া সহকারী কমিশনার ঊর্মিকে আদালতে হাজির হতে সমন জারি

নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বরখাস্ত হওয়া সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে মানহানির মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।

একই সাথে আগামী ২৮শে নভেম্বর তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির হতে সমন জারি করেছেন বিচারক।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত এই আদেশ দেন।

মামলার আবেদনে বলা হয়েছে, গত ৫ অক্টোবর আসামি উর্মি শুধু শহিদ আবু সাঈদ নয়, সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ছাত্র-গণআন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও অবমাননাকর বক্তব্য ফেসবুকে লেখেন।

যার মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধান সম্মতভাবে গঠিত একটি সরকারপ্রধান সম্পর্কে বিষোদগার করা হয়েছে এবং সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে।

এর আগে গত সোমবার 'অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে' জনপ্রশাসন মন্ত্রণালয় ওই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে।

০৯ অক্টোবর ২০২৪, ০৬:৩১এএম, ঢাকা-বাংলাদেশ।