• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

এনএসআই'র সাবেক মহাপরিচালক ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

এনএসআই'র সাবেক মহাপরিচালক ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল টিএম জোবায়ের এবং তার স্ত্রী ফাহামিনা মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুদকের উপ-পরিচালক মো. আনোয়ারুল হক তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

রবিবার ঢাকার বিচারিক আদালত দুদকের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়। দুদকের কোর্ট ইন্সপেক্টর আমির হোসেন এ তথ্য জানান।

দুদক কর্মকর্তার আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট মেজর জেনারেল টিএম জোবায়েরের বিরুদ্ধে মোটা অংকের ঘুষ গ্রহণ করে বিভিন্ন পদে চাকরি দেয়া ও ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে প্রদর্শন পূর্বক কোটি কোটি টাকা উপার্জনের অভিযোগ রয়েছে।

০৬ অক্টোবর ২০২৪, ০৩:২০পিএম, ঢাকা-বাংলাদেশ।