• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

তেলবাহী দুই জাহাজে আগুন; জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত হওয়ার শঙ্কা

তেলবাহী দুই জাহাজে আগুন; জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত হওয়ার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

তেলবাহী দু’টি জাহাজে স্বল্প সময়ের ব্যবধানে আগুনের ঘটনায় জাতীয় জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টায় নাশকতা কিনা খতিয়ে দেখবে সরকার। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিএসসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই শঙ্কার কথা জানান বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক।

তিনি বলেন, কয়েকদিন আগে ৩০ সেপ্টেম্বর বিএসসি’র আরেকটি জাহাজ ‘বাংলার জ্যোতি’তে আগুন লেগেছিল। চারদিন পর আগুন লাগলো বাংলার সৌরভে। তাই আমরা ধারণা করছি, এই ঘটনা জাতীয় জ্বালানি নিরাপত্তাকে হুমকিতে ফেলার অপচেষ্টা। এই ঘটনায় কারা জড়িত তা শনাক্ত করা উচিত।

এরআগে শুক্রবার রাত পৌনে ১টার দিকে চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গরে বিএসসি’র জাহাজ এমটি ‘বাংলার সৌরভ’ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্ট গার্ডের একাধিক টাগবোট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এই সময় পানিতে লাফ দিয়ে সাদিক মিয়া (৬০) নামে এক নাবিকের মৃত্যু হয়।

বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেছেন, রাত সাড়ে ১২টায় জাহাজে কোনো কাজ ছিল না। হঠাৎ ‘বাংলার সৌরভ’ জাহাজের সম্মুখ অংশ থেকে প্রায় একই সময়ে চার জায়গায় আগুন লাগার ঘটনা দেখতে পাওয়ার কথা জানান উদ্ধার হওয়া ক্রুরা। সে সময় জাহাজের কাছ থেকে একটি স্পিডবোট সরে যেতে দেখা যায় বলেও জানান তারা। যেহেতু গ্যাস ফর্ম কিংবা অন্য কোনো কারণে আগুন লাগার ঘটনা ঘটেনি। তাই আমরা ধারণা করছি, এটি নাশকতামূলক অগ্নিকা- হতে পারে। কিন্তু সবকিছু তদন্তের পরেই জানা যাবে।

০৫ অক্টোবর ২০২৪, ০৪:৪৯পিএম, ঢাকা-বাংলাদেশ।