• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

নতুন অঙ্গীকার নিয়ে প্রচারে আসছে একুশে সংবাদ

নতুন অঙ্গীকার নিয়ে প্রচারে আসছে একুশে সংবাদ

নিজস্ব প্রতিবেদক

আগস্ট গণঅভ্যুত্থানের পর অর্জিত দ্বিতীয় স্বাধীনতার পর নতুন দেশ গড়ার অঙ্গীকার নিয়ে কাজ করতে যাচ্ছে একুশে সংবাদ। জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে সত্য প্রচারে একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালামের নেতৃত্বে নতুন আঙ্গিকে আসছে টেলিভিশন চ্যানেলটি।

সোমবার (৩০ সেপ্টেম্বর) একুশে টেলিভিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এতে বলা হয়, আগামীকাল ১ অক্টোবর থেকে প্রতিঘণ্টার খবর প্রচারিত হবে জিরো আওয়ারে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দিনের প্রথম সংবাদ শুরু হবে সকাল ৭টায়, সকাল ৯টায় এবং সকাল ১১টায়। দুপুরের সংবাদ ১টায় ও দুপুর দুইটায়। বিকেলের সংবাদ ৫টায়। এরপরের সংবাদ সন্ধ্যা ৭টায়। রাতের সংবাদ ৯টায়, রাত ১১টায় এবং রাত ১টায়।

০৩ অক্টোবর ২০২৪, ১০:৩৪পিএম, ঢাকা-বাংলাদেশ।