• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পলায়ন প্রসঙ্গে যা বললেন বিজিবি মহাপরিচালক

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পলায়ন প্রসঙ্গে যা বললেন বিজিবি মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গোপনে দেশ ছেড়েছেন। এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, আমরা জানতে পারলে তাকে অবশ্যই আটক করতাম।

বৃহস্পতিবার বাহিনীর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বিজিবি প্রধান বলেন, "উনি কোনদিক দিয়ে গেলেন? এটা আমারও প্রশ্ন। পাঁচই অগাস্ট সন্ধ্যা থেকেই কারা কারা পালাতে পারে তা অনুমান করে একটি তালিকা সীমান্ত চৌকিগুলোতে সরবরাহ করা হয় ”

এ পর্যন্ত তার বাহিনী বিগত সরকারের ঘনিষ্ঠ ২২ জনকে আটক করেছে বলেও জানান মেজর জেনারেল সিদ্দিকী।

০৩ অক্টোবর ২০২৪, ০৯:২৫পিএম, ঢাকা-বাংলাদেশ।