না ফেরার দেশে কাজী নজরুল ইসলামের নাতি কাজী অনির্বাণ
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি কাজী অনির্বাণ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্র কাজী অনিরুদ্ধর বড় ছেলে।
সুইজারল্যান্ডে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মি. অনির্বাণ।
কবির নাতনি খিলখিল কাজী তার ভাই কাজী অনির্বাণ এর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।