মাহমুদুর রহমান কারামুক্ত
নিজস্ব প্রতিবেদক
জামিনে মুক্ত হলেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। বৃহস্পতিবার দুপুরে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি।
এদিন সকালেই তার জামিন মঞ্জুর হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় তিনি কারাগারে ছিলেন।