• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

গুম সংক্রান্ত অভিযোগ করা যাবে ১০ অক্টোবর পর্যন্ত

গুম সংক্রান্ত অভিযোগ করা যাবে ১০ অক্টোবর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

গুম সংক্রান্ত অভিযোগ জমা দেওয়ার সময়সীমা ১০ই অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে দেশে গত সাড়ে ১৫ বছর অর্থাৎ ২০০৯ সাল থেকে ২০২৪ সালের পাঁচই অগাস্ট পর্যন্ত সময়ে গুমের ঘটনার তদন্ত ও বিচারের জন্য প্রথমবারের মত গঠিত হয় ‘গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি’।

গত ১৫ই সেপ্টেম্বর থেকে কাজ শুরু হয় এই কমিশনের।

কমিশনে গুম সংক্রান্ত অভিযোগ জমা দেওয়ার সময়সীমা ছিল ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত। এখন এ সময়সীমা ১০ই অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী।

বৃহস্পতিবার দুপুরে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সংস্থাটি জানায়, ১৩ কার্যদিবসে মোট ৪০০ ভুক্তভোগী অভিযোগ দায়ের করেছেন কমিশনের কাছে, যার বেশিরভাগ অভিযোগ এসেছে র‌্যাবের বিরুদ্ধে।

এছাড়া গোয়েন্দা পুলিশ বা ডিবি, সিটিটিসি, ডিজিএফআইয়ের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে।

০৩ অক্টোবর ২০২৪, ০৯:১৫পিএম, ঢাকা-বাংলাদেশ।