• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

রাষ্ট্রপতির অপসারণ চাইলেন সমন্বয়ক হাসনাত

রাষ্ট্রপতির অপসারণ চাইলেন সমন্বয়ক হাসনাত

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে তিনি এ দাবি জানান।

হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে লেখেন, "আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ, নতুন সংবিধান গঠন, আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন, হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে।"

গত ১০ই অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের দাবির মুখে পদত্যাগ করেছিলেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সেই কর্মসূচির নেতৃত্বে দেখা গিয়েছিল হাসনাত আব্দুল্লাহকে।

০৩ অক্টোবর ২০২৪, ০৯:০৩পিএম, ঢাকা-বাংলাদেশ।