প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠক শনিবার
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার বিষয়ে আলোচনা শুরু হচ্ছে শনিবার থেকে। ওই দিন দুপুর আড়াইটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন।
দলটির মিডিয়ার সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।