• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

গণত্রাণের সেই টাকা গেল প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে

গণত্রাণের সেই টাকা গেল প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে

নিজস্ব প্রতিবেদক

বন্যার্তদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংগ্রহ করা গণত্রাণের আট কোটি টাকা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

বুধবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজমের কাছে এই টাকার চেক তুলে দেন তারা।

বিষয়টি এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

তিনি লিখেছেন, "বন্যাকবলিত অঞ্চলে সার্বিক পুনর্বাসনের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে আট কোটি টাকার চেক হস্তান্তর করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।"

বুধবার ত্রাণ কার্যক্রমের পূর্ণাঙ্গ অডিট রিপোর্ট প্রকাশ করা হয়। এতে বলা হয়, দুটি ব্যাংক অ্যাকাউন্টে এখন পর্যন্ত নয় কোটি ৯১ লাখ ৫১ হাজার ২১৩ টাকা জমা রয়েছে।

০৩ অক্টোবর ২০২৪, ০৪:১৬পিএম, ঢাকা-বাংলাদেশ।