• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

বিদৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি

বিদৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি

নিজস্ব প্রতিবেদক

নতুন করে বৃষ্টি না হলেও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বাড়ছে তিস্তার। পানি উন্নয়ন বোর্ড বলছে, রংপুরের কাউনিয়া পয়েন্টে রোববার তিস্তার পানি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে তিনি বলেছেন, এখন বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার থেকে প্রবাহিত হলেও আগামী ২৪ ঘণ্টায় তা কমতে পারে। পানি উন্নয়ন বোর্ড বলছে, রংপুরের কাউনিয়ায় পানি বাড়লেও লালমনিরহাটের তিস্তা ব্যারাজে সে অনুপাতে পানি বাড়েনি।

কাউনিয়া পয়েন্টে নদীর পানি বাড়ায় তিস্তার চরাঞ্চলসহ নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে।

২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০২পিএম, ঢাকা-বাংলাদেশ।