সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ূন গ্রেফতার
সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস জানিয়েছেন, হুমায়ূনকে মঙ্গলবার দিবাগত রাতে গুলশান থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর মধ্যরাতেই নূরুল মজিদকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়।
জানা গেছে, গত চৌঠা অগাস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে সেপ্টেম্বর মাসের নয় তারিখে দায়ের করা একটি মামলায় সাবেক শিল্পমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।
ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১২৭ জনকে আসামী করা হয়েছে।