• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

আবু সাঈদের শরীরে শর্টগানের গুলি

আবু সাঈদের শরীরে শর্টগানের গুলি

নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে শহিদ আবু সাঈদের শরীরে শর্টগানের গুলির আলামত পাওয়া গেছে। যদিও অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর আড়াই মাস পরে ময়নাতদন্ত রিপোর্টে এ তথ্য উঠে এসেছে।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন আবু সাঈদ। কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের তাক করা গুলির সামনে বুক পেতে দাঁড়ান তিনি।

ওই সময় পুলিশ তাকে লক্ষ্য করে রাবার বুলেট ও শর্টগানের গুলি ছুড়তে শুরু করে।

২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৯পিএম, ঢাকা-বাংলাদেশ।