• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

শেয়ার বাজারে কারসাজি, সাকিব আল হাসানকে জরিমানা

শেয়ার বাজারে কারসাজি, সাকিব আল হাসানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

শেয়ার বাজার কারসাজিতে জড়িত থাকায় ক্রিকেটার সাকিব আল হাসান সহ কয়েকজনকে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সাকিব আল হাসান কে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার প্রতিষ্ঠানটির ৯২০ তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এক বিবৃতিতে বিএসইস জানিয়েছে, শেয়ার বাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির মাধ্যমে সিকিউরিটিজ আইন ভঙ্গ করেছেন সাকিব আল হাসান।

২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৩পিএম, ঢাকা-বাংলাদেশ।