• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

নতুন মামলায় গ্রেফতার আনিসুল হক, আব্দুল্লাহ আল মামুন

নতুন মামলায় গ্রেফতার আনিসুল হক, আব্দুল্লাহ আল মামুন

নিজস্ব প্রতিবেদক

ঢাকার খিলগাঁও থানার এক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং উত্তরা পশ্চিম ও খিলগাঁও থানার পৃথক দুই হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখানো হয়েছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এই খবর দিয়েছে।

সোমবার সকাল ৮ টার দিকে তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত তাদেরকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। একইসঙ্গে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।

২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২২পিএম, ঢাকা-বাংলাদেশ।