• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

তীব্র গরমে স্বস্তির যে খবর দিল আবহাওয়া অফিস

তীব্র গরমে স্বস্তির যে খবর দিল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক

গত কয়েকদিনের গুমোট গরমে জনজীবন অতিষ্ঠ। এমন অবস্থায় বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির খবর পাওয়া গিয়েছে। আর এর প্রভাবে দেশের কিছু কিছু এলাকায় সোমবার বৃষ্টিপাত হতে পারে।

সোমবার সকাল নয়টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ওই বুলেটিন অনুযায়ী সোমবার জোরালো কোন বৃষ্টির তেমন সম্ভাবনার কথা বলা হয়নি। বরং দুই দিন পর থেকেই বৃষ্টির মাত্রা বাড়তে পারে।

দেশের বেশিরভাগ অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার কথাও বুলেটিনে বলা হয়েছে। সেইসাথে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়।

পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৬পিএম, ঢাকা-বাংলাদেশ।