• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

যারা ইলিশ চাচ্ছে তারাও আমাদের ছাত্র আন্দোলনে সমর্থন দিয়েছে: রিজওয়ানা হাসান

যারা ইলিশ চাচ্ছে তারাও আমাদের ছাত্র আন্দোলনে সমর্থন দিয়েছে: রিজওয়ানা হাসান

নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রাণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলছেন “যারা এই ইলিশ চাচ্ছে, তারাও কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ওইপার থেকে অনেক সমর্থন দিয়েছে। সেটা আমরা সকলে দেখেছি।”

সোমবার নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর রেগুলেটর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

একই সাথে ভারতে ইলিশ প্রসঙ্গে তিনি বলেন, ভারতে ইলিশ উপহার হিসেবে যাচ্ছে না, বরং ইলিশ রপ্তানি করা হবে, যে টাকা বাংলাদেশ সরকার পাবে। সে টাকাটা ছোট করে দেখার মতো না বলে উল্লেখ করেছেন তিনি।

প্রতিবেশী দেশের সঙ্গে অনেক বিষয়ে আলাপ আলোচনা করতে হবে যেটা “ছোট ছোট বিষয়ে বন্ধ হয়ে যাক আমরা চাই না” বলে উল্লেখ করেন তিনি।

২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৩পিএম, ঢাকা-বাংলাদেশ।